১৫ মে, ২০২৩ ০৫:২০ পিএম

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮ ডেঙ্গু রোগী
১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬১ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। তবে, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যায়নি।

আজ সোমবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল রোববার (১৪ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে দুইজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরের প্রথম দিন থেকে অর্থাৎ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬১ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩৬ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫২৫ জন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী এক হাজার ১৫৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৫৪ জন ও ঢাকার বাইরে ৫০২ জন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক