বিএসএমএমইউতে ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে’ আবেদনের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের অধীনে ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে’ আবেদন ফরম পূরণের আহ্বান করা হয়েছে।
আজ শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপরেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়।
এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধীনে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই ২০২৩ সেশনে এক বছর মেয়াদি ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম’ এর জন্য নিম্নে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।’
আবেদনের যোগ্যতা
নিউরোসার্জারি বিষয় এমএস/এফসিপিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০-০৬-২০২৩)। সরকারি-বেসরকারি ও বিএসএমএমইউ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
শর্তাবলী
কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষণিকভাবে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের সাথে সংযুক্ত থাকতে হবে। কোর্স ফি ১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।
কোর্স শুরুর সময় স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের একাউন্টে caution Money হিসেবে ১০ হাজার টাকা হমা দিতে হবে।
আবেদনের শুরু ও শেষ
ফরম ফি বাবদ ২০০ টাকা জমা দিয়ে আজ শনিবার (১৩ মে) থেকে অফিস চলাকালীন সময়ে সি-ব্লকের ৫ম তলায় ৫০৬ নম্বর রুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ জুন ২০২৩।