১১ মে, ২০২৩ ০৩:৩৪ পিএম

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মনের বাড়ির’ উদ্বোধন

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মনের বাড়ির’ উদ্বোধন
জানা যায়, নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) প্রোগ্রামের আওতায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিশেষ কর্নার ‘মনের বাড়ি’ চালু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দিতে মেন্টাল হেলথ কর্নার ‘মনের বাড়ি’র উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার (১০ মে) ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (স্বাস্থ্য) ডেনিয়েল নোভাক ও যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ হেলথ কর্নারের উদ্বোধন করেন।

আজ বৃহস্পতিবার (১১ মে) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো.তরিকুল ইসলাম। 

জানা যায়, নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) প্রোগ্রামের আওতায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিশেষ কর্নার ‘মনের বাড়ি’ চালু হয়েছে। এখানে মানসিক স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসকরা মনের বন্ধু হিসেবে পরামর্শ প্রদান করেন। জটিল রোগীদের ভিডিও কলের মাধ্যমে মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে পরামর্শ প্রদান এবং রোগীর প্রয়োজনে উচ্চতর মানসিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানন্তর করা হয়।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক