ঢাকা মেডিকেলের নিউরোসার্জারির বিভাগীয় প্রধান হলেন অধ্যাপক শফিকুল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি একই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ বুধবার (১০ মে) রাতে মেডিভয়েসকে বিষয়টি অধ্যাপক ডা. শফিকুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান করা হয়েছে। এজন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জার্নি শুরু হলে একদিন জার্নি হয়ে যায়। এটা একটা দায়িত্বের প্রক্রিয়া। সবার দোয়া ও সহযোগিতায় দায়িত্বটা পুরোপুরিভাবে পালন করতে চাই।’
অধ্যাপক ডা. শফিকুল ইসলামের জন্ম সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার রুপসী গ্রামে। তিনি বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের জেনারেল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে স্ত্রীসহ দুই কন্যা সন্তানের জনক তিনি।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১০ ডিসেম্বর, ২০২৪
-
১৭ নভেম্বর, ২০২৩
-
২১ সেপ্টেম্বর, ২০২৩
-
৩০ অগাস্ট, ২০২৩