০৬ মে, ২০২৩ ০৩:২০ পিএম

শেখ হাসিনা মানুষের কথা ভাবেন, স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করেন: স্বাচিপ মহাসচিব

শেখ হাসিনা মানুষের কথা ভাবেন, স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করেন: স্বাচিপ মহাসচিব
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট শাখা আয়োজিত স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের সংবর্ধনা সভায় এ কথা বলেন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা মানুষের কথা ভাবেন, স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করেন। চিকিৎসক হিসেবে আমাদেরকে প্রধানমন্ত্রীর কাছে কিছুই দাবি করতে হয় না। যেকোনো সমস্যা তার কানে পৌঁছালেই তিনি সেটা সমাধান করে দেন।

আজ শনিবার (৬ মে) দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট শাখা আয়োজিত স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বাচিপ মহাসচিব বলেন, ‘শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকদের পদোন্নতি নিয়ে ক্ষোভ আছে। আমরা সচিব মহোদয়ের সঙ্গে কথা বলব। আশা করি, এ সমস্যাটি সুরাহা হয়ে যাবে। মনে রাখতে হবে, পদ-পদবি চিরস্থায়ী নয়। এগুলো নিয়ে সবসময়ই মনোবেদনা থাকবে। কেউ দায়িত্বে আসবে, কেউ বিদায় জানাবে এটাই নিয়ম।’

তিনি আরও বলেন, ‘শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট ২০০ বেডের একটি হাসপাতাল, এখানে অনেক অর্জন আছে। আমাদের শিশু-মাতৃমৃত্যু কম, নিশ্চয়ই এ হাসপাতালের ভূমিকা এখানে আছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট শাখার সভাপতি অধ্যাপক ডা. এম এ মান্নান ও সাবেক স্বাচিপ নেতা ডা. শফিকুর রহমান।

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাচিপ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক