বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হবে ৭২ ঘণ্টার মধ্যে
মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৪ ঘণ্টায় আট বিভাগে অস্থায়ীভাবে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর পরবর্তী ৭২ ঘণ্টায় লঘুচাপ সৃষ্টি হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়।
রাষ্ট্রীয় সংস্থাটির বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দেয়া হয়েছে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে সূর্য অস্ত যাবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
-
২২ ঘন্টা আগে
-
২৩ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
১৪ মার্চ, ২০২৬
-
১০ অক্টোবর, ২০২৫
-
০৯ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫