৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৫৮ পিএম

আইপিপিএনডব্লিউর ডেপুটি স্পিকার হলেন প্রফেসর ডা. কামরুল হাসান খান

আইপিপিএনডব্লিউর ডেপুটি স্পিকার হলেন প্রফেসর ডা. কামরুল হাসান খান
প্রফেসর ডা. কামরুল হাসান খান।

মেডিভয়েস রিপোর্ট: ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার (আইপিপিএনডব্লিউ) এর ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। 

আজ রোববার (৩০ এপ্রিল) ফিজিশিয়ান ফর সোশাল রেসপনসিবিলিটি’র (পিএসআর) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. একেএম সালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে ‘দক্ষিণ এশিয়ায় ডা. কামরুল হাসান খান প্রথম ব্যক্তি যিনি এই নোবেল বিজয়ী মানবিক সংগঠনে প্রথম বারের মত ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছিলেন। আবারো তিনি তার যোগ্যতার প্রমাণ রাখলেন এবং দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়ে বাংলাদেশকে গর্বিত করেছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আইপিপিএনডব্লিউ ৬৩টি দেশের মেডিকেল প্রফেসনালদের সমন্বয়ে ১৯৮০ সালে গঠিত একটি অরাজনৈতিক পারমানবিক অস্ত্র বিরোধী এবং পৃথিবীর শান্তির জন্য লড়ে যাওয়া সংগঠন। স্বীকৃতি স্বরূপ ১৯৮৪ সালে ইউনেস্কো প্রাইজ ফর পিস এডুকেশন, ১৯৮৫ সালে নোবেল পিস প্রাইজ এ ভূষিত হয়।’

পিএসআর’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান খানকে এই বিরল সম্মানে সম্মানিত হওয়ার জন্য পিএসআর’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়।

প্রসঙ্গত, ১৯৮০ সালে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের স্নায়ু যুদ্ধ এবং পারমানবিক অস্ত্রের ক্রমবর্ধমান বিস্তারে উদ্বিগ্ন হয়ে বিশ্বের সচেতন বিশেষজ্ঞ চিকিৎসক সমাজ যুক্তরাষ্ট্রের বার্নার্ড লাউন এবং সোভিয়েত ইউনিয়নের ইয়েবজেনি চ্যাজবের নেতৃত্বে পারমানবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আন্দোলনের কর্মসূচি নিয়ে আইপিপিএনডাব্লিউ গঠন করে।

বিশ্বের ৬৩ দেশের চিকিৎসকদের সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনটি পারমানবিক যুদ্ধের ভয়াবহতার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে একদিকে, অন্যদিকে বিশ্বব্যাপী জনগনকে উদ্বুদ্ধ করে আন্দোলনে সম্পৃক্ত করে। ফলে বিশ্বের সকল শান্তিকামী মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন পায়। আইপিপিএনডাব্লিউ তার কাজের স্বীকৃত স্বরূপ ১৯৮৫তে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সনে 'ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবোলিশ নিউক্লিয়ার উইপন (আইক্যান)' এর অংশীদার হিসেবে পুণরায় নোবেল শান্তি পুরস্কার অর্জন করে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ বিষয়ক চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন টি। আইপিপিএনডাব্লিউ এর বাংলাদেশী সংগঠন হচ্ছে ফিজিশিয়ানস ফর দ্যা সোস্যাল রেসপনসিবিলিটি (পিএসআর)। প্রফেসর ডা. কামরুল হাসান খান ইতোপূর্বে দুই মেয়াদে আইপিপিএনডব্লিউ এর দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক