২৭ মার্চ, ২০২৩ ০১:২৩ পিএম

রেসিডেন্সি কোর্সে নেপালের ২১ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

রেসিডেন্সি কোর্সে নেপালের ২১ শিক্ষার্থীর ভর্তির সুযোগ
প্রত্যেক বিদেশি শিক্ষার্থীর কাছ থেকে অস্থায়ী এই কোর্সে ভর্তির জন্য এক হাজর ৯০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকার গ্রহণ করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্স মার্চ-২০২৩ সেশনে নেপালের ২১ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক  অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রত্যেক বিদেশি শিক্ষার্থীর কাছ থেকে অস্থায়ী এই কোর্সে ভর্তির জন্য এক হাজর ৯০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকার গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন পাওয়ার পরই ভর্তি নিশ্চিত করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ‘কোর্স এবং টিউশন ফি’ জমা দিতে এবং অফিস থেকে প্রার্থীর স্বাক্ষরিত অফিস থেকে ভর্তির চিঠি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে ওই অফিস আদেশে।

এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নেপালের দূতাবাস, বিএসএমএমইউর সকল অনুষদের ডিন ও চেয়ারম্যান এবং বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত