২৭ মার্চ, ২০২৩ ০৯:৫০ এএম

কাপ্তানবাজারে আগুনে দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্নে

কাপ্তানবাজারে আগুনে দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্নে
দগ্ধ চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনির আগুনে দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ভোর ৩টা ২০ মিনিটের দিকে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে থাকা সুইপার কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ ৪ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, দগ্ধ চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক