২২ মার্চ, ২০২৩ ০৯:১৭ পিএম

বামা’র সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠক

বামা’র সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠক
মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) নবনির্বাচিত কমিটির সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাহউদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, ড. মো. আকিব হোসেন, মো. আইয়ুব হোসেন, মো. ইয়াহইয়া, এ্যাসোসিয়েশনের পক্ষে বামার সভাপতি, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. ফজলুর রহমান, ডা. নাসিরউদ্দিন, যুগ্ম-সম্পাদক ফজলুল হকসহ ঊধ্র্বতন কর্মকর্তারা।

এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: আয়ুর্বেদ, ইউনানী ও হারবাল পদ্ধতির সমন্বয়ে ‘ট্রেডিশনাল মেডিসিন সেল’ গঠন করা; আয়ুর্বেদ, ইউনানী ও হারবাল ওষুধ রপ্তানীর লক্ষ্যে ভারত ও চীনের মতো রপ্তানী নীতিমালা প্রণয়ন করা; অননুমোদিত মোড়ক সামগ্রী ও নকল ঔষধ উৎপাদন ও বিক্রয় বন্ধের লক্ষ্যে ফয়েল প্রিন্টিং প্রেস এবং ক্যাপসুল সেল কোম্পানীর উপর ঔষধ প্রশাসন অধিদপ্তরের মনিটরিং করা; বেপরোয়া চাঁদাবাজী এবং নামে বেনামে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চিঠি প্রেরণ করে হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণ করা।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রস্তাবনাগুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক