১৬ মার্চ, ২০২৩ ০৪:২৯ পিএম

চিকিৎসক পরিচয়ে প্রতারণা, জরিমানাসহ ফার্মেসি সিলগালা

চিকিৎসক পরিচয়ে প্রতারণা, জরিমানাসহ ফার্মেসি সিলগালা
এ সময় বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা করায় বগুড়ায় মাহবুবুর রহমান নামের এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেইসাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বগুড়া শহরের গোদাড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।

ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে মাহবুবুর রহমান গোদারপাড়া বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। তিনি চিকিৎসক নন, যোগ্যতাও নেই। অথচ রীতিমতো নামের আগে ‘ডাক্তার’ লিখে ওষুধের ব্যবসার আড়ালে দুটি বেড বসিয়ে রোগীদের  চিকিৎসা দিতেন।

চিকিৎসার নামে এলাকার সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করায় মাহবুবুরকে জরিমানাসহ ফার্মেসি সিলগালা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক