মেডিকেলে ভর্তির আবেদন আরও বেশি হওয়া উচিত ছিল: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবদেন সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৭৭২টিসহ সর্বমোট ১১ হাজার ১২২টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পরেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭টি। এরমধ্যে ৬৪ হাজার ২৬৮ জন ছেলে (৪৬.১৬%) এবং ৭৪ হাজার ৯৫৩ জন মেয়ে (৫৩.৮৪%)।
এ বছর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ বছর যারা পাস করে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবেন, সেখানে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। আগে পাস যতই করুক সবাই ইলিজেবল (ভর্তিযোগ্য) হতো। গত বছর ৮০ হাজার পাস করেছিল। ৮০ হাজারই ভর্তির যোগ্য ছিল।’
জাহিদ মালেক বলেন, ‘ভর্তির জন্য এ বছর আমরা সেটাকে কমিয়ে ওয়ান ইজ টু ফাইভ করেছি অর্থাৎ একটা সিটের জন্য পাঁচজন করে আমরা কনফিগারেশন করবো মেরিট অনুযায়ী। অর্থাৎ তাতে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বেসরকারি ৬ হাজার ৭৭২টি সিটে ভর্তি হতে পারবে।’
এসএস/এমইউ
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়