০৯ মার্চ, ২০২৩ ১২:৪৭ পিএম
গুলিস্তানে বিস্ফোরণ

আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন: ঢামেক পরিচালক

আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন: ঢামেক পরিচালক
নাজমুল হক বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজনসহ মোট ১৫ জনকে বর্তমানে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজনসহ মোট ১৫ জনকে বর্তমানে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'একটা লোক যখন অসুস্থ হয়, তাকে একেবারে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকেই। আমরা চেষ্টার করছি; কত দ্রুত তাদের সুস্থ্ করা যায়। স্বাভাবিক কাজ-কর্মে তারা কত দ্রুত ফিরে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।'

গত মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশেরন (বিআরটিসি) বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট নামে পরিচিত ৭ তলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক