স্বাস্থ্যের দুই কর্মকর্তাকে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত দুই কর্মকর্তাকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত দুই কর্মকর্তাকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
তাঁরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন বিভাগের চলতি দায়িত্ব) ডা. রাশেদা সুলতানাকে অধিদপ্তরের একই পদে স্থায়ীভাবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) পরিচালক ডা. মো. নাসির উদ্দিনকে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫