১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:০৪ পিএম

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়: মৃত্যু ১১, নিখোঁজ ৬ হাজারের বেশি মানুষ

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়: মৃত্যু ১১, নিখোঁজ ৬ হাজারের বেশি মানুষ
তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মেডিভয়েস ডেস্ক: নিউজিল্যান্ডে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। গত ১২ ফেব্রুয়ারি ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানে দেশটিতে।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলকে নিউজিল্যান্ডের এ শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ৭ দিন পরও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৪৩১ জন মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রাজধানী ওয়েলিংটনে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হক বে এলাকায় আরও দু’জন মানুষ ঘূর্ণিঝড়ের আঘাতে আহত হয়ে মারা গেছেন।

প্রধানমন্ত্রী জানান, অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। তাছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় সহায়তা পাঠানো যাচ্ছে না।

খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মূলত আঘাত হানে নিউজিল্যান্ডের উত্তর দিকের (নর্থ আইল্যান্ড) অঞ্চলগুলোতে। এরপর এটি যায় পূর্ব উপকূলে। যেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সূত্র- রয়টার্স

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও