১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৫৪ পিএম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৩৭ হাজার ছাড়াল

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৩৭ হাজার ছাড়াল
তুরস্কের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতি ভূমিকম্প হিসেবে পরিণত হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৩শ’ ৫৭ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে তুরস্কে নিহতের সংখ্যা ৩১ হাজার ৬শ’ ৪৩ জন। আর সিরিয়ায় প্রাণহানির সংখ্যা পাঁচ হাজার ৭শ’ ১৪ জন।

তুরস্কের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতি ভূমিকম্প হিসেবে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। 

ভূমিকম্পের পর থেকে হাজার হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি আহত প্রায় লাখের কাছে পৌঁছে গেছে। শুধু তুরস্কেই ছয় হাজারের ওপর ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের তাণ্ডব থেকে বেঁচে গিয়েও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মৃত্যুর প্রহর গুনছে। তবে সময় যত পেরোচ্ছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে বেশি মানুষকে জীবিত উদ্ধারের আশাও ততই ফিকে হয়ে আসছে।

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে জীবিত আর কাউকে পাওয়ার আশা তারা করছে না জানিয়ে সেখানে উদ্ধার অভিযানের সমাপ্তি টেনেছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে এই এলাকায় ত্রাণ সরবরাহের প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে। 

সিরিয়ার আলেপ্পো শহরে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ জানান, উদ্ধার অভিযান শেষ করা সময় চলে এসেছে। এখন আহতদের আশ্রয় ও খাবারের দিকে মনোযোগ দিতে হবে। সূত্র- রয়টার্স
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও