০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:০৮ পিএম

‘চিকিৎসক তৈরিতে মেডিকেল-ডেন্টাল শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন’

‘চিকিৎসক তৈরিতে মেডিকেল-ডেন্টাল শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন’
এই প্রশিক্ষণে ১০৬টি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ থেকে মনোনীত শিক্ষক এবং ৩৯টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।  

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষকদের নিয়ে ‘শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন এবং গবেষণা (Teaching Methodology, Assessment and Research)’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুরে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

১০৬টি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ থেকে মনোনীত শিক্ষক এবং ৩৯টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নয়নে ভবিষ্যৎ চিকিৎসক তৈরির কারিগর হিসেবে মেডিকেল ও ডেন্টাল শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন।’

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল মেডিকেল শিক্ষকদের জন্য টিচার্স ট্রেনিং ইন্সটিটিউশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের গুরত্ব দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম. মোস্তফা জামান মেডিকেল শিক্ষায় গবেষণার গুরুত্বের কথা উল্লেখ করে জানান, ভবিষ্যতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক