০২ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৪৬ পিএম

সেবাই যদি না দিতে পারেন, বেতন নিচ্ছেন কেন: ইউএইচএফপিও’কে স্বাস্থ্যমন্ত্রী

সেবাই যদি না দিতে পারেন, বেতন নিচ্ছেন কেন: ইউএইচএফপিও’কে স্বাস্থ্যমন্ত্রী
একটা উপজেলার মেশিনগুলো এতো বছর ধরে নষ্ট আপনার লজ্জাও লাগে না! মানুষের সেবার জন্যই তো আপনাদের চাকরি। মানুষ সেবা না পেলে আপনার চাকরি দরকার নেই।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) ওপর ক্ষুব্ধ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ১১টায় সিলেট সাার্কিট হাউজ হলরুমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রাংশর বেহাল অবস্থার বর্ণনা শুনে কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রাংশর বেহাল অবস্থা সম্পর্কে শুনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০ বছর ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিন নেই, আর এটাকে আপনারা এখানে ব্যাখ্যা করবেন! এতে যেকোনো মানুষই রেগে যাবে। এই এলাকার মানুষ তো কোনো সেবাই পায় না। বাইরের ক্লিনিক আছে, সে জন্য আপনারটা বন্ধ?

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন ১০ বছর ধরে বন্ধ আছে। চালুর পর ২৩ বছরে কখনই অপারেশন (ওটি) হয়নি। এনেস্থেশিয়া মেশিন নষ্ট। এ কথা শুনে সংশ্লিষ্ট ইউএইচএফপিও’কে তিনি বলেন, একটা উপজেলার মেশিনগুলো এতো বছর ধরে নষ্ট আপনার লজ্জাও লাগে না! মানুষের সেবার জন্যই তো আপনাদের চাকরি। মানুষ সেবা না পেলে আপনার চাকরি দরকার নেই। যদি সেবাই না দিতে পারেন, তাহলে বেতন নিতেছেন কেনো?

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেশিন ১৯৯৭ সাল থেকে নন ফাংশনাল অবিহিত করার পরে ইউএইচএফপিও’কে জাহিদ মালেক বলেন, ‘আপনি এখানে আড়াই বছরেও এটা চালু করতে পারলেন না। আপনাকে দিয়ে তাহলে আমাদের কি হবে? আপনারে রেখে কোনো লাভ আছে? এ জায়গাটা ফাঁকা থাকলেই তো ভালো। বলা যাবে লোক নেই, সে জন্য মেশিন ফাংশনাল না। আমাদের এরকম লোকের দরকার নেই।’

তিনি এই উপজেলার ইউএইচএফপিও’কে আরও বলেন, ‘আপনার কি কোনো অনুভূতি নেই যে, জনগন সেবা পাচ্ছে না। তারা কোথায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এটি আপনার মনেও লাগলো না, আর গায়েও লাগলো না! আপনার এখানে কাজ করার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না।’

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক