২৯ জানুয়ারী, ২০২৩ ০৪:৫৫ পিএম

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ ৩২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ ৩২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৩২টি প্রকল্পের মধ্যে রাজশাহী জেলার ২৬টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ও ছয়টি উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

মেডিভয়েস রিপোর্ট: আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় অংশ নিয়ে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন ও সরকারি শিশু হাসপাতালের নির্মাণ কাজসহ ৩২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।

৩২টি প্রকল্পের মধ্যে রাজশাহী জেলার ২৬টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ও ছয়টি উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। তার মধ্যে স্বাস্থ্যখাত সম্পর্কিত স্থাপনাও রয়েছে।

সেগুলো হলো, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন উদ্বোধন, রাজশাহী সরকারি শিশু হাসপাতালের নির্মাণ কাজ, রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাল্টিপারপাস ভবন ও রাজশাহী সিভিল সার্জন অফিস উদ্বোধন।

অন্যান্য প্রকল্পগলো হলো, রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ, রাজশাহী আঞ্চলিক পিএসসি ভবন নির্মাণ কাজ, শহীদ এ এইচ এম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়ে ১০ তলাবিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট অ্যাকাডেমি ভবন নির্মাণ, রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারিত নির্মাণ কাজ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টার নির্মাণ, মোহনপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন।

এ ছাড়াও শেখ রাসেল শিশুপার্ক, মোহনপুর রেলক্রসিং ফ্লাইওভার, নগরীর বন্ধগেট-সিটি বাইপাস পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চার লেন সড়ক নির্মাণ কাজ, নগরীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণ কাজ, ভদ্রা রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেন সড়ক উদ্বোধন, হাইটেক পার্ক থেকে ঢালুর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ, পুঠিয়া-বাগমারা মহাসড়ক উন্নয়ন কাজ, রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন, রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয় তলাবিশিষ্ট ছাত্রীনিবাস, রাজশাহী সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, বাগমারার ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক, পদ্মা নদীর ড্রেজিং প্রকল্প, রাজশাহী পিটিআইয়ের বহুমুখী অডিটোরিয়াম নির্মাণ, চারঘাট ও বাঘায় পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক