১৯ জানুয়ারী, ২০২৩ ০১:২৪ পিএম
স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টের আরেক বেঞ্চে তলব
২৪ জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) হাইকোর্টের আরেকটি বেঞ্চ তলব করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ২৪ জানুয়ারি অধিদপ্তরের মহাপরিচালককে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ছাত্র ভর্তিসংক্রান্ত রেকর্ড নিয়ে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।
এর আগে ১৭ জানুয়ারি দেশের কারাগারগুলোতে শূন্য পদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট। ওই বেঞ্চও ২৪ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।
টিআই
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত