৪৪টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনব্যাপি কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি, শুরু ২২ জানুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। প্রথম ধাপে ৪৪টি জেলায় পালিত হবে এই সপ্তাহ। এবারে কর্মসূচিতে প্রায় ২ কোটি ৬০ লক্ষ শিশুকে কৃমিনাশক প্রধান করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৪৪টি জেলার প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ কৃমি নাশক ঔষধ (মেবেন্ডাজল বা ভারমক্স ৫০০ মি:গ্রা:) ভরা পেটে সেবন করানো হবে।
কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম উদযাপন করার লক্ষ্য উল্ল্যেখ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ৫ থেকে ১৬ বছর বয়সী সকল (স্কুলগামী, স্কুল বহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথ শিশু, কর্মজীবি শিশু) শিশুকে এক ডোজ কৃমিনাশক ঔষধ বিনামূল্যে সেবন করানো। এছাড়া কৃমির পূণ:সংক্রমণ রোধ করে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলা। এসব শিশুদেরকে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা দেয়ার ফলে তা অভ্যাসে পরিণত হবে এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারে সচেতন হবে। যা থেকে ভবিষ্যতে শিশুরা কৃমি সহ অন্যান্য পরজীবী বাহিত রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাবে।
এসএএইচ
-
১০ ঘন্টা আগে
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১১ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬