২৯ ডিসেম্বর, ২০২২ ০২:১০ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটো মিঞা

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটো মিঞা
অধ্যাপক ডা. মো. টিটো মিঞা 

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক ডা. মো. টিটো মিঞাকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদ খসরুর স্থলাভিষিক্ত হলেন। 

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুক্ত আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুড ইন হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. টিটো মিঞা বর্তমানে ঢামেকের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

এর আগে বর্ণাঢ্য কর্মজীবনে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এই মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) নির্বাচিত কাউন্সিলর। 

ডা. মো. টিটো মিঞা ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহ-সভাপতি ছিলেন। তিনি ২০১৫-২০১৭ সালে মেডিসিন সোসাইটির সাবেক মহাসচিব (স্বাচিপ মনোনীত) ছিলেন। এ ছাড়া গত ২৯ অক্টোবর বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক টিটো মিঞা।

২০০২ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এই আজীবন সদস্য ময়মনসিংহ স্বাচিপ মনোনীত মির্জা-পাঠান পরিষদ হতে বিএমএ’র নির্বাচনে অংশগ্রহণ করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।

তিনি ১৯৯০ সালে ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক