২৮ ডিসেম্বর, ২০২২ ১০:৫২ এএম

বিএসএমএমইউ’র প্রো-ভিসি অধ্যাপক জাহিদ হোসেন অবসরে

বিএসএমএমইউ’র প্রো-ভিসি অধ্যাপক জাহিদ হোসেন অবসরে
অধ্যাপক ডা. মো. জাহিদ হোসনকে অবসর জনিত কারণে অব্যাহতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসনকে অবসর জনিত কারণে অব্যাহতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অধ্যাপক ডা. মো. জাহিদ হোসন, প্রো-ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-কে তার অবসর জনিত কারণে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুমোদনক্রমে আগামী ০১-০১-২০২৩ খ্রি. তারিখ হতে প্রো-ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক