২৬ ডিসেম্বর, ২০২২ ০৬:৫৪ পিএম

মিডওয়াইফারির ৪৬ নার্সকে বদলি ও পদায়ন

মিডওয়াইফারির ৪৬ নার্সকে বদলি ও পদায়ন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪৬ জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে বদলি ও পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ২৬.১২.২০২২ খ্রি: তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০০৮.২২-৪০৯ নং স্মারক পত্রের আলোকে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স/ স্টাফ নার্সগণকে ৪র্থ কলামে উল্লেখিত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নির্দেশক্রমে পারস্পরিক বদলি/পদায়ন করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি), উপসচিব নার্সিং সেবা-১/২), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত