১৪ ডিসেম্বর, ২০২২ ০৫:১৩ পিএম

আরও ১৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ১৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯১৬ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৬৭ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৪ জন। এর মধ্যে ঢাকায় ১০০ জন ও ঢাকার বাইরে ৮৪ জন চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯১৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ৪৯৪ জন ও ঢাকার বাইরে ৪২২ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬০ হাজার ৯২৬ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৪৩১ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৪৯৫ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ হাজার ৭৪৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ৭৭২ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৯৭১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক