০৮ ডিসেম্বর, ২০২২ ০৩:০৪ পিএম

একাদশে ভর্তির আবেদন শুরু, ফি ১৫০

একাদশে ভর্তির আবেদন শুরু, ফি ১৫০
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। অনলাই আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

মেডিভয়েস রিপোর্ট: আজ বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্যসংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এতে বলা হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। অনলাই আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। এরপর ১২ জানুয়ারি দ্বিতীয় এবং ১৮ জানুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তিন ধাপের ফল প্রকাশের পর ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া

অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির পছন্দক্রম দেওয়া যাবে আবেদনে।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে প্রকাশিত ফলাফলে।

তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বোর্ডে ‘ম্যানুয়ালি’ ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ‘ম্যানুয়ালি’ আবেদন করতে পারবে।সেক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে (প্রতিষ্ঠানের নির্ধারিত ন্যূনতম জিপিএ এ ক্ষেত্রে শিথিলযোগ্য হবে) ভর্তির ব্যবস্থা নেবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক