০১ ডিসেম্বর, ২০২২ ১১:৪৫ এএম

‘প্রযুক্তির ব্যবহারে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব’

‘প্রযুক্তির ব্যবহারে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব’
প্রাত্যহিক জীবন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তি ব্যবহার হচ্ছে। বিশেষত স্বাস্থ্য সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব অনেক।

মেডিভয়েস রিপোর্ট: তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। দেশের মানুষ সকল ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল পাচ্ছে।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাস্তবায়নাধীন ‌‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’বাস্তবায়নের লক্ষ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এন এম জিয়াউল আলম বলেন, প্রাত্যহিক জীবন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তি ব্যবহার হচ্ছে। বিশেষত স্বাস্থ্য সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব অনেক। তাই হাসপাতাল বা মেডিকেল সেন্টারগুলোর ব্যবস্থাপনা ক্ষেত্রে আইসিটির যথোপযুক্ত ব্যবহার হলে উন্নত সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিসিসির পক্ষে ডিজিটাল সিলেট সিটি (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে এমআইএস অ্যান্ড লাইন পরিচালক ড. মো শাহাদাৎ হোসেন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান সমঝোতা স্মারকে সই করেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক