০৬ নভেম্বর, ২০২২ ০৯:০৫ পিএম

আইচি হেলথ কেয়ার গ্রুপের নতুন লোগো উন্মোচন

আইচি হেলথ কেয়ার গ্রুপের নতুন লোগো উন্মোচন
বাণিজ্যমন্ত্রী বলেন, আইচি হেলথ কেয়ার গ্রুপ বাংলাদেশের অগণিত রোগীদের স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণ এবং প্রধান স্বাস্থ্যসেবা শিল্প হিসেবে আবির্ভূত হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা খাতকে নতুন আঙ্গিকে তুলে ধরতে এবং সুনাম পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ‘আইচি হেলথ কেয়ার গ্রুপ’ নতুন লোগো চালু করেছে। এইচি হেলথ কেয়ার গ্রুপের নতুন লোগো চালু করা হয়েছে। 

আজ রোববার (৬ নভেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই লোগোটি উন্মোচন করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি আনন্দিত যে, ‘আইচি হেলথকেয়ার গ্রুপ: রি-ইমাজিনড’ তার কর্পোরেট পরিচয়ের উন্মোচন উদযাপন করছে। আইচি হেলথকেয়ার গ্রুপ চিকিৎসা শিক্ষা প্রদান এবং সমাজে সর্বশেষ উদ্ভাবনী অভিনব চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।’ 

তিনি আরো বলেন, ‘আইচি হেলথ কেয়ার গ্রুপ বাংলাদেশের অগণিত রোগীদের স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণ করে, একটি প্রধান স্বাস্থ্যসেবা শিল্প হিসেবে আবির্ভূত হয়েছে। এর মধ্যেই ‘বিলিভ ইন কেয়ার’ লক্ষ্য পূরণ করে এই গ্রুপ লক্ষাধিক রোগীকে সেবা দিয়ে যাচ্ছে। গ্রুপের বিভিন্ন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানগুলো আরো অবদান রাখবে বলে তিনি বিশ্বাস করেন।’

এইচি হেলথ কেয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এইচি হেলথ কেয়ার গ্রুপের চারটি প্রতিষ্ঠান যথাক্রমে আইচি হসপিটালস লিমিটেড, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউট এবং আপডেট ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালকে এক ছাদের নিচে তাদের পরিষেবা একত্রিত করার পরিকল্পনা করেছে। এরই ধারাবাহিকতায়ই নতুন এই লোগোর যাত্রা। এখন থেকে এই চারটি প্রতিষ্ঠান একটি লোগোতেই পরিচিতি পাবে।’ 

এ সময় আইচি হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক