২৬ অক্টোবর, ২০২২ ০১:৪২ পিএম

বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখন অনলাইনে

বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখন অনলাইনে
দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে এসে তাদের ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগ নির্ণয়ের পর পরীক্ষার রিপোর্ট এখন থেকে অনলাইনে পাবেন সেবা নিতে আসা রোগীরা।

আজ বুধবার (২৬ অক্টোবর) এ সেবার উদ্বোধন করেন বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ অনলাইন সেবা শুরু হয়েছে।

তিনি বলেন, দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে এসে তাদের ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই খণ্ড খণ্ড অংশ।

তিনি আরও বলেন, বায়োকেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট প্রদান করার কারণে দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে রোগীদের। এ ছাড়া রোগীদের সময় বাঁচবে আর রিপোর্ট নিতে আসার জন্য কষ্টও দূর হবে। পর্যায়ক্রমে সব বিভাগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত