২৫ অক্টোবর, ২০২২ ০৩:৩১ পিএম

টিকার বুস্টার ডোজ পেল ৫ কোটি ৭৬ লাখের বেশি মানুষ

টিকার বুস্টার ডোজ পেল ৫ কোটি ৭৬ লাখের বেশি মানুষ
ক‌রোনা টিকা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৭৫৪ জন।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের আওতায় এসেছেন পাঁচ কোটি ৭৬ লাখের বেশি মানুষ।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ক‌রোনা টিকা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৭৫৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ২ হাজার ৫৩০ জন। আর দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪০ লাখ ১ হাজার ৯১৬ জন মানুষ।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯ হাজার ৭৭৬ জন, দ্বিতীয় ডোজ ৫ হাজার ১২৭ জন এবং বুস্টার ডোজ টিকা নিয়েছেন ২৮ হাজার ২৩৬ জন মানুষ। এসব টিকার ম‌ধ্যে র‌য়ে‌ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত