২৪ অক্টোবর, ২০২২ ০৩:৫৪ পিএম
করোনা টিকা পেল ৫১ লাখ ২৩ হাজার শিশু
২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ জন শিশু।
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের টিকার প্রথম ডোজের আওতায় এসেছে ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ জন শিশু। রোববার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৫ আগস্ট থেকে ৫-১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) করোনা প্রতিরোধে টিকা দেওয়ার কার্যক্রম চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন।
প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সী শিশু সবাই এখন টিকা নিতে পারছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
-
১৮ সেপ্টেম্বর, ২০২৬
-
১৮ সেপ্টেম্বর, ২০২৬
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
এই বিভাগের সর্বাধিক পঠিত