২৩ অক্টোবর, ২০২২ ০৬:৪২ পিএম

করোনার নতুন উপধরন ‘এক্স বি বি’ শনাক্ত

করোনার নতুন উপধরন ‘এক্স বি বি’ শনাক্ত
ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকংসহ অন্তত ১৭ দেশে করোনার এই উপধরন পাওয়া গেছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট (উপধরন) ‘এক্স বি বি’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

আজ রোববার (২৩ অক্টোবর) বিকেলে সংস্থাটির ভেরিফাইড পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকংসহ অন্তত ১৭ দেশে করোনার এই উপধরন পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, ‘চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আইসিডিডিআর,বি ৯২টি সার্স-কোভ-২ জিনোম সিকোয়েন্স করেছে এবং এতে দেখা গেছে যে, ভাইরাসটি এখনও সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ওমিক্রন বিএ.২ ৮৪ % এবং বিএ.৫ ১৬ % শনাক্ত করা হয়েছিল।’ 

এতে আরও বলা হয়েছে,‘এই উপধরনগুলোর অধিকাংশকে একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এক্স বি বি দ্বারা প্রতিস্থাপি করা হয়েছে, যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত) সারা দেশে ছড়িয়ে পড়া ভাইরাসগুলোর ৮৫ % (৪৮ এর মধ্যে ৪১) গঠন করেছে।’

‘গবেষণা চলাকালে আরেকটি নতুন উপধরন বিএম শনাক্ত করা হয়েছিল’,বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আইসিডিডিআ ‘বি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক