২১ অক্টোবর, ২০২২ ০২:৪০ পিএম
রামেক হাসপাতালে কর্মে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা
রামেক হাসপাতালের পরিচালক বলেন, সকাল থেকেই চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: একদিন কর্মবিরতির পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আবারো কর্মে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে তারা কর্মবিরতি করছিলেন।
আজ শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে নির্ধারিত ডিউটিতে তারা কর্মে যোগদান করেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আলোচনা সভা শেষে ইন্টার্ন চিকিৎসকরা দুদফা দাবি জানায়। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা আজ সকাল থেকে পূর্বনির্ধারিত ডিউটিতে ফিরেছেন।
তিনি বলেন, আজ সকাল থেকেই চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং তারা রোগী দেখছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
এই বিভাগের সর্বাধিক পঠিত