১১ অক্টোবর, ২০২২ ১০:৪৬ এএম

সিএমএএও’র সভাপতি হলেন বিএমএ সভাপতি

সিএমএএও’র সভাপতি হলেন বিএমএ সভাপতি
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: কনফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া এন্ড ওশেনিয়ার (সিএমএএও) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এশিয়ার মেডিকেল এসোসিয়েশনসমূহ এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মেডিকেল এসোসিয়েশনদ্বয়ের কনফেডারেশন সংস্থা সিএমএএ।

সোমবার (১০ অক্টোবর) বিএমএ’র অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে সিএমএএও’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এই চিকিৎসক নেতা ঢাকার লালবাগ (ঢাকা-৭) আসনের সাবেক এমপি এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক