১১ অক্টোবর, ২০২২ ১০:৪৬ এএম
সিএমএএও’র সভাপতি হলেন বিএমএ সভাপতি
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
মেডিভয়েস রিপোর্ট: কনফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া এন্ড ওশেনিয়ার (সিএমএএও) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এশিয়ার মেডিকেল এসোসিয়েশনসমূহ এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মেডিকেল এসোসিয়েশনদ্বয়ের কনফেডারেশন সংস্থা সিএমএএ।
সোমবার (১০ অক্টোবর) বিএমএ’র অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে সিএমএএও’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
এই চিকিৎসক নেতা ঢাকার লালবাগ (ঢাকা-৭) আসনের সাবেক এমপি এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সিইসির পক্ষপাতিত্বের অভিযোগ
রংপুর মেডিকেলে আইডিএসের নির্বাচন বয়কটের ঘোষণা ঐক্যবদ্ধ চিকিৎসক পরিষদের
সিইসির পক্ষপাতিত্বের অভিযোগ
রংপুর মেডিকেলে আইডিএসের নির্বাচন বয়কটের ঘোষণা ঐক্যবদ্ধ চিকিৎসক পরিষদের
এই বিভাগের সর্বাধিক পঠিত