১৮ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৬ পিএম

যুক্তরাষ্ট্রে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ পেলেন ডা. জোবায়ের

যুক্তরাষ্ট্রে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ পেলেন ডা. জোবায়ের
ডা. মোহাম্মদ জোবায়ের চিস্তি।

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল (এমজিএইচ), বোস্টন-এ ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) ঢাকা হাসপাতালের জরুরি ওয়ার্ডের ইনচার্জ এবং হাসপাতালের ক্লিনিক্যাল রিসার্চের প্রধান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ জোবায়ের চিস্তি। 

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) আইসিডিডিআর,বি-র মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে ডা. চিস্তি জুনিয়র গবেষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণা প্রশিক্ষণ প্রদান, চলমান বৈজ্ঞানিক সহযোগিতা প্রসারিত করতে ও আইসিডিডিআর’বি এবং এমজিএইচ-এর মধ্যে আরও অর্থপূর্ণ নতুন বৈজ্ঞানিক সহযোগিতা অন্বেষণ করতে বছরে অন্তত দুবার এমজিএইচ পরিদর্শন করবেন বলে জানা গেছে।

ডা. চিস্তি তার দুই বছরের প্রতিশ্রুতি শুরু করতে ২০২২ সালের অক্টোবরের তৃতীয় সপ্তাহে (এমজিএইচ), বোস্টন-এর উদ্দেশ্যে রওনা হবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক