১১ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৩৭ পিএম
কুষ্ঠ রোগ নির্মূলে আগ্রহী জাপানের সাসাকা হেলথ ফাউন্ডেশন
মেডিভয়েস রিপোর্ট: ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূলে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে আগ্রহী জাপানের সাসাকা হেলথ ফাউন্ডেশন। এজন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নিকট একটি আনুষ্ঠানিক আবেদন পত্র জমা দেন সাসাকা ফাউন্ডেশনের মহাসচিব টিম লিডার প্রফেসর তাকাহিরু নানরি।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আবেদন পত্র জমা দেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফার নাজনীন সহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত