লিভার বিশেষজ্ঞদের জাতীয় কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের' ২০২২-২০২৪ মেয়াদের কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। এতে অধ্যাপক ডা. সেলিমুর রহমানকে সভাপতি ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কমিটির সহ-সভাপতি করা হয়েছে ডা. ফারুক আহমেদকে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডির চিলিজ রেস্টুরেন্টে এসোসিয়েশনের সাধারণ সভায় ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) মেডিভয়েসকে বলেন, এই কমিটির মাধ্যমে আমাদের বিভাগ থেকে ‘সি’ ভাইরাসের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হবে। সংগঠনের মাধ্যমে বিভিন্ন দিবসগুলো উৎযাপন করা হবে। বিভিন্ন স্থানে হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হবে এবং সার্জারি করা হবে।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- ডা. ইজাজুল হক, ডা. এম এ রহিম ও ডা. মো. আশরাফুল আলম।
আটজন অর্গানাইজিং সেক্রেটারি। তারা হলেন- সিলেট বিভাগে অধ্যাপক কে এম জে জাকি, রংপুর বিভাগে ডা. মো. মাহবুব হোসেন, রাজশাহী বিভাগে ডা. হারুন অর রশিদ, খুলনা বিভাগে ডা. কুতুবউদ্দিন মল্লিক, চট্টগ্রাম বিভাগে ডা. অলক কুমার রাহা, বরিশাল বিভাগে ডা. অমলেন্দু ভট্টাচার্য, ময়মনসিংহ বিভাগে ডা. অরুন জ্যোতি তরফদার ও ঢাকা বিভাগে ডা. নূর-ই-আলম ডিউ।
কমিটির কোষাধ্যক্ষ করা হয়েছ ডা. মো. ফজল করিমকে, প্রকাশনা সম্পাদক করা হয়েছে ডা. জাহাঙ্গীর আলম সরকারকে। আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে ডা. প্রভাত কুমার পোদ্দারকে, বিজ্ঞান বিষয়ক সম্পাদককরা হয়েছে ডা. ফয়েজ আহমেদ খন্দকারকে। মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে ডা. ঝুমুর ঘোষকে। দপ্তর সম্পাদক করা হয়েছেডা. মোসা. রোকসানা বেগমকে। আপ্যায়ন বিষয়ক সম্পাদককরা হয়েছে ডা. শওকত হোসেন রোমেলকে ও সাংস্কৃতিক সম্পাদককরা হয়েছে ডা. আবুল হায়াত মানিককে।
সাধারণ সদস্য হলেন-অধ্যাপক শামসুল কবির বাবু, ডা. শাকিল গণি, ডা. জিয়া হায়দার বসুনিয়া, ডা. আবু সালেহ মোহাম্মদ সাদেকুল ইসলাম, ডা. মো. শাহেদ আশরাফ, ডা. দুলাল চন্দ্র দাস, ডা. আহমেদ লুৎফুল মুবিন, ডা. ফরহাদ আবেদিন, ডা. সাইফুল ইসলাম পারভেজ, ডা. শাহীন বেপারী ও ডা. দেবরাজ মালাকার।