০৩ সেপ্টেম্বর, ২০২২ ০২:২১ পিএম

টিএমএসএস মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন

টিএমএসএস মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন
তিনি বলেন, এই মেডিকেল কলেজে ছয়টি বিষয়ের উপর পোস্ট গ্যাজুয়েশন কোর্স পেয়েছি।

মেডিভয়েস রিপোর্ট: বগুড়া ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. জাকির হোসেন। এর আগে তিনি একই মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) টিএমএসএস মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান বলে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. জাকির হোসেন।

তিনি বলেন, ‘এটি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম। মেডিকেলে দেশি-বিদেশি ছাত্র এবং ডেন্টাল ইউনিট নিয়ে ইতিমধ্যে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। ঊর্ধ্বতন কর্তপক্ষ কলেজের সার্বিক উন্নতির বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে। এই কলেজ আরও ভালো কিছু করবে বলে আমি আশাবাদী।’

মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কোন বিষয়টি অগ্রাধিকার দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অ্যাকাডেমিক বিষয়ে বেশি গুরুত্ব দিব। যেমন: ছাত্রদের ক্লাস, পড়াশোনা ও পরীক্ষা। পাশাপাশি মেডিকেলের নিয়ম-শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব দিবো।’ 

এই কলেজে ছয়টি বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে পাঁচটি ডিপ্লোমা ও একটি রেসিডেন্সি কোর্স। টিএমএসএস রাজশাহী মেডিকেল কলেজের অধীনে হলেও কোর্সগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘উচ্চ শিক্ষার কোর্সগুলো সঠিকভাবে পরিচালনার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো, যা অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যাপারে পলিসি ঠিক করেছি।’

ডা. জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন কে-৩৭ ব্যাচের শিক্ষার্থী।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। পরে বগুড়া মেডিকেলে মেডিসিনের বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত