০৩ সেপ্টেম্বর, ২০২২ ০৩:১৭ পিএম

বান্দরবান নার্সিং কলেজে ৬ কর্মকর্তার পদায়ন

বান্দরবান নার্সিং কলেজে ৬ কর্মকর্তার পদায়ন
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বান্দরবান ও রাঙ্গামাটির ছয় নার্সিং কর্মকর্তার সংযুক্তি আদেশ বাতিলপূর্বক পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

বুধবার (৩০ আগস্ট) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব এবং শিক্ষা ও শৃংখলা পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘নার্সিং কর্মকর্তাগণের সংযুক্তি আদেশ বাতিলপূর্বক ৪র্থ কলামে বর্ণিত পদে ও কর্মস্থলে নির্দেশক্রমে বদলি/পদায়ন করা হলো।’

পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন- আলেয়া বেগম, রাশেদা খানম, নমিতা তঞ্চঙ্গা, ফরিদা ইয়াসমিন ভূইয়া, রীভা তঞ্চঙ্গা ও শিরিন আক্তার। প্রত্যেকেই বান্দরবান নার্সিং কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। 

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৮ সেপ্টেম্বর পূর্বাহ্নে মূল কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন’, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক