২৯ অগাস্ট, ২০২২ ১১:৫০ পিএম

দেশে ৬৯% স্বাভাবিক প্রসব: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৬৯% স্বাভাবিক প্রসব: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মিডওয়াইফ লেড কেয়ার সার্ভিস শক্তিশালীকরণ ও জেলা উপজেলা পর্যায়ে মিডওয়াইফ পদায়ন করা হয়েছে। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে স্বাভাবিক উপায়ে ৬৯ শতাংশ এবং সিজারে ৩১ শতাংশ শিশু প্রসব হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, 'প্রমোশন অব নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, প্রিভেনশন অব আননেসেসারি সিজারিয়ান সেকশন অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট নেসিসিটি অ্যান্ড জাস্টিফিকেশন অব ক্রিয়েশন সেকশন' শীর্ষক কর্মপরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।

এর মধ্যে রয়েছে- রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ। সেই সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং গুণগত মানসম্পন্ন প্রসব সেবা নিশ্চিত করা, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক পদায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সার্বক্ষণিক জরুরি ও প্রসূতি সেবা নিশ্চিত করা।

তিনি আরও জানান, মিডওয়াইফ লেড কেয়ার সার্ভিস শক্তিশালীকরণ ও জেলা উপজেলা পর্যায়ে মিডওয়াইফ পদায়ন করা হয়েছে, কমপক্ষে ৪টি প্রসব পূর্ব সেবাগ্রহণ নিশ্চিতকল্পে প্রচারণা কার্যক্রম চলমান আছে। এর মাধ্যমে নরমাল ডেলিভারির ইতিবাচকতা বিষয়ে উদ্বুদ্ধ এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের বিষয় সম্পর্কে অন্তঃসত্ত্বাদের অবহিত করা হয়। 

অন্তঃসত্ত্বাদের প্রসবপূর্ব সেবা নিশ্চিতকল্পে বাড়িতে বাড়িতে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সমাবেশ করা হচ্ছে বলেও জানান তিনি।

লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, 'এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি বৃদ্ধি ও সিজারিয়ান সেকশনের হার হ্রাসকল্পে বিভিন্ন মনিটরিং কার্যক্রম চলছে।'

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক