২৯ অগাস্ট, ২০২২ ১০:৩৯ এএম

সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে সফল ব্যবস্থাপনায় মুমূর্ষু প্রসূতির জীবন রক্ষা

সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে সফল ব্যবস্থাপনায় মুমূর্ষু প্রসূতির জীবন রক্ষা
সরকারি হাসপাতালের অভাবনীয় সুন্দর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা।

মেডিভয়েস রিপোর্ট: সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল ব্যবস্থাপনায় রক্ষা পেলো মুমূর্ষু প্রসূতির জীবন। রোববার (২৮ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের অভাবনীয় সুন্দর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা।

রোগীর অভিভাবক জানান, ‘তারা যখন দেখলেন বাড়িতে রোগীর নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং চেষ্টা করেন। অবশেষে বাচ্চা হলেও, ফুলটা বের হচ্ছে না। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ও মিডমিডওয়াইফগণ তাদের সর্বোচ্চ পরিচর্যা ও সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন।

তিনি আরও জানান, যখন রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, সেখানে রোগীকে দেখার পর তাদের কাছে লিখিত নেয়। এ বিষয়ে তাদের সাহস রয়েছে। কারণ হিসেবে জানান, এর আগে অনেক রোগী এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাদের নরমাল ডেলিভারি এই হাসপাতালে সম্পন্ন হয়েছে। তারা সুস্থ হয়েছে। এজন্য এই হাসপাতালের উপর অনেক আশা ও ভরসা রয়েছে তাদের। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের উপর তাদের অনেক আশা রয়েছে বলেও জানান রোগীর অভিভাবক। তাই রোগীর চিকিৎসায় লিখিত দিতে সাহস পেয়েছে তারা। শুরুতে জরুরি বিভাগ থেকে একটি স্যালাইন দেওয়ার পর হাসপাতালের মিডওয়াইফ মাকসুদা আকতার যেভাবে রোগীর পেটের ভেতর থেকে ফুলটা বের করতে সক্ষম হয় এবং তার আনুষঙ্গিক পরিচর্যা করে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলেন। এজন্য মাকসুদা আকতারের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীর অভিভাবক।

মাকসুদা আকতার বলেন, ‘এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি করানো হয়। আপনারা আস্থা রেখেছেন, আমরা সেবা দিয়ে সম্মানিত বোধ করছি।’

ডাক্তার ও মিডওয়াইফদের সমন্বয়ে গড়া ডেডিকেটেড ডেলিভারি টিম, পরিচ্ছন্ন পরিবেশ, সুপরিসর এয়ার কন্ডিশন্ড ডেলিভারি রুম, সর্বাধুনিক লজিস্টিকসের ব্যবহার এবং জনসচেতনতা হাসপাতালে নরমাল ডেলিভারি বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত বছর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫৪টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়, আগের বছরের তুলনায় যেটা দ্বিগুণেরও বেশী। ডিসেম্বর মাসে হয় সর্বোচ্চ ৭০টি। এই হাসপাতালের জন্য এটি একটি অনন্য রেকর্ড এবং নওগাঁ জেলায় সর্বোচ্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক