২২ অগাস্ট, ২০২২ ০৭:৫৭ পিএম

কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা
অভিযান চলমান থাকবে।

মেডিভয়েস রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে যত্রতত্র গজিয়ে উঠা ডেন্টাল ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন।

রোববার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মনিরুল ইসলাম।

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের নেতৃত্বে অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তৌসিক সাজিদ, কালিগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রতীক ও কয়েকজন আনসার সদস্য।

ডা. মনিরুল বলেন, উপজেলা শহরের আশপাশে অভিযান চালানো হয়েছে। অভিযানে শোভা ডেন্টাল কেয়ারকে ২০ হাজার ও নাজমা ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শোভা ডেন্টাল কেয়ারে একজন ভুয়া চিকিৎসক গত চার বছর ধরে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

নাজমা ক্লিনিককে জরিমানা করা হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। এ সময় ক্লিনিকটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এদিকে আরাফাত ডেন্টাল কেয়ার অভিযানে গেলে প্রতিষ্ঠানটির চিকিৎসক ইউএনও’র সঙ্গে বেশ বাকবিতণ্ডায় জড়ান। তিনি হাইকোর্টের একটি রিট দেখিয়ে চিকিৎসা দেওয়ার বৈধতার দাবি করেন। অথচ ২০২১ সালে করা হাইকোর্টের রিটটি এখনো নিষ্পত্তি হয়নি।

‘অভিযানের খবর পেয়ে ফিরোজ ডেন্টাল কেয়ার ও ঢাকা ডেন্টাল সার্জারিসহ বেশ কয়েকটি ডেন্টাল কেয়ার বন্ধ করে পালিয়ে গেছেন মালিকরা। এজন্য অনেক প্রতিষ্ঠানে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে অভিযান চলমান থাকবে। প্রতিটি অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসককে আইনের আওতায় আনা হবে,’ যোগ করেন ডা. মনিরুল ইসলাম। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক