২০ অগাস্ট, ২০২২ ০৩:৩৫ পিএম

হোমিও চিকিৎসায় গবেষণা বাড়াতে হবে: ঢাবি ভিসি

হোমিও চিকিৎসায় গবেষণা বাড়াতে হবে: ঢাবি ভিসি
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মেডিভয়েস রিপোর্ট: হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন ঘটাতে রোগ নির্ণয়ে ডায়াগনসিসে জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ৫০ বছর পূর্তি ও ‘জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন-২০২২’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘হোমিওপ্যাথিক একটি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। প্রাচীনকাল থেকে মানুষ এই পদ্ধতিতে চিকিৎসা নিচ্ছে। এই চিকিৎসায় গবেষণা বাড়াতে হবে। হোমিও চিকিৎসকদের ক্লিনিক্যাল, প্রিক্লিনিক্যাল ট্রায়ালবেস, ল্যাববেস এবং সায়েন্টিফিক অ্যানালাইসিস যখন থাকবে, তখন এই চিকিৎসা ধারার গ্রহণযোগ্যতা সমাজে আরও বাড়বে।’

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা বলেন, ‘হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে যারা কাজ করেন, তারা অন্য কোনো ওষুধ কিংবা চিকিৎসাপদ্ধতির সঙ্গে প্রতিযোগিতা বা বিতর্কে যাবেন না। হোমিও একটি স্বতন্ত্র ধারা। আপনারা প্রতিযোগিতা করবেন নিজের সঙ্গে যে কতটা আধুনিক পদ্ধতিতে চিকিৎসাসেবা পৌঁছাতে পেরেছি। কতজন রোগী আরোগ্য লাভ করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডা. শেখ ফারুক এলাহি, সহ-সভাপতি ডা. মো. নজরুল ইসলাম খান, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, পরিষদের মহাসচিব ডা. অঞ্জন কুমার দাস প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : হোমিওপ্যাথি
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক