১৭ জুলাই, ২০২২ ১২:৫৯ পিএম
কুমিল্লায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার বিতরণ
কুমিল্লার লাকসাম উজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ পুরুস্কার বিতরণ করা হয়।
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) কুমিল্লার লাকসাম উজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সভায় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা প্রতিনিধি, সরকারের স্বাস্থ্য উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : শুদ্ধাচার পুরস্কার
-
২৫ অগাস্ট, ২০২৩
-
২১ সেপ্টেম্বর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত