৩০ জুলাই, ২০২৫ ০৭:১৪ পিএম

ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের ছয় কর্মকর্তা-কর্মচারী পেলেন শুদ্ধাচার পুরস্কার

ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের ছয় কর্মকর্তা-কর্মচারী পেলেন শুদ্ধাচার পুরস্কার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সততা, দায়বদ্ধতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ছয় কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে ঢাকা সিভিল সার্জন কার্যালয়। সম্প্রতি রাজধানীর আজিমপুরে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কৃতরা হলেন—সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জেরিন আবদুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আবু সায়েম মো. এমদাদুল সাদেক, উচ্চমান সহকারী মো. সোহেল গোলদার, প্রজেকশনিস্ট মো. লোকমান হোসেন এবং অফিস সহায়ক মো. মফিজুর রহমান ও মতিঝিল আরবান ডিসপেন্সারির অফিস সহকায়ক মো. ইসমাইল হোসেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা সিভিল সার্জন কার্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক