যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নোভাভ্যাক্স অনুমোদন
মেডিভয়েস ডেস্ক: করোনার টিকা নোভাভ্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর ফলে মহামারি করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদানের ক্ষেত্রে আরও একটি নতুন মাত্রা যোগ হলো। দেশটির ১৮ বা তদুর্ধ্ব বয়সী ব্যক্তিদের এ টিকা দেওয়া যাবে।
বুধবার (১৩ জুলাই) দেশটির ওষুধ প্রশাসনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)।
মার্কিন কোম্পানির উৎপাদিত এই টিকা ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে এ নিয়ে তিনটি টিকা ব্যবহারের অনুমতি পেল আমেরিকায়। এর আগে যুক্তরাষ্ট্রে মাত্র দুটি টিকা করোনা নিয়ন্ত্রণে অনুমোদন পেয়েছিল।
এফডিএ’র কমিশনার রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অনেকেই প্রাণঘাতী কোভিড-১৯–এর কোনো টিকাই গ্রহণ করেনি, তাঁদের জন্য জরুরি ভিত্তিতে নোভাভ্যাক্স টিকার অনুমোদন দেওয়া হলো। তা ছাড়া এ টিকার নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদনের গুণগতমানও পরীক্ষা-নিরীক্ষা করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য অনুমোদন দেওয়া হলো।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’