০৫ জুলাই, ২০২২ ০৬:৫৭ পিএম

চিকিৎসার জন্য ফের ব্যাংককে রওশন এরশাদ

চিকিৎসার জন্য ফের ব্যাংককে রওশন এরশাদ
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা করেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: আবারও চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ সফরে তাঁর সঙ্গী হিসেবে গিয়েছেন ছেলে রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা করেন তিনি।

বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে বিদায় জানাতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

এর আগে প্রায় ৮ মাস অবস্থান শেষে গত ২৭ জুন দেশে ফিরে হোটেল ওয়েস্টিনে অবস্থান করেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক