০৫ জুলাই, ২০২২ ০৫:১৭ পিএম

ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক সেজে চিকিৎসা দিতেন মোবারক

ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক সেজে চিকিৎসা দিতেন মোবারক
তিনি নিজেকে মেডিসিন ও গাইনি রোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভযোগে খুলনার কয়রার অর্জুনপুর এলাকা থেকে মোবারক হোসাইন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি নিজেকে মেডিসিন ও গাইনি রোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন।

আজ সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘র‌্যাব-৬ (সদর কোম্পানি) জানতে পারে, অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনও স্বীকৃত মেডিক্যাল কলেজের ডাক্তারি সনদধারী না হয়েও মেডিসিন ও গাইনি রোগে পারদর্শী পরিচয়ে চেম্বার খোলে। সে ডাক্তার পদবি এবং অন্যান্য ভুয়া ডিগ্রি উল্লেখ করে ভুল চিকিৎসা প্রদান করে আসছে। প্রতারণার মাধ্যমে নিরীহ রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল৷ সোমবার সন্ধ্যায় র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোবারক হোসাইনকে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ভুয়া ডিগ্রি সংবলিত ব্যবস্থাপত্র এবং চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে এবং বরিশালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সে ভুয়া ডাক্তার হিসেবে দণ্ডিত হয়েছে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভুয়া চিকিৎসক
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক