০৪ জুলাই, ২০২২ ০৬:৫১ পিএম

বিএসএমএমইউ শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি 

বিএসএমএমইউ শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি 
বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কমিটি ঘোষণা করেন। ছবি: মো. আরিফ খান ও মো. সোহেল গাজী।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনা করার জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করবে।

আজ সোমবার সকাল ৯টায় (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কমিটি ঘোষণা করেন।

কমিটির সদস্যরা হলেন: অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব, অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক (সাচ্চু),অধ্যাপক ডা. জাহানারা আরজু, ডা. আহসান হাবিব, ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, ডা. ফারুক হোসেন, ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, ডা. হেলাল উদ্দিন ও ডা. নিরুপম চৌধুরী।

কমিটি ঘোষণাকালে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, শিক্ষক সমিতি গঠিত হলে প্রশাসনের জবাবদিহিতা বাড়বে। সব কাজে শিক্ষকদের সম্পৃক্ত করা যাবে। খুব দ্রুত এ কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে অন্তর্ভুক্তিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত